শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কাউনিয়া উপজেলার চলমান দুইটি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

৪ নং শহীদবাগ ইউনিয়নের ২ নং ওর্য়ার্ডের গুলশান মোড় বাজার হইতে ২ নং হারাগাছ ইউনিয়ন এর নাজিরদহ গ্রামের খাতের আলী মুহুরীর বাড়ি পর্যন্ত
রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নের রাস্তা। নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সংগী ট্রেডার্স অনুকূলে কাজ নেওয়া সাব-কন্টাক্টর ঠিকাদার মো. মানিক কন্টাকটার এ কাজে অত্যন্ত নিম্নমানের নাম্বার বিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করা হচ্ছে। একই অবস্থা মধুপুর ভাইয়ের হাট একটি চলমান রাস্তার কাজে ব্যাপক অনিয়ম-দুরনীতি হচ্ছে বলে জানান এলাকাবাসী এমন নিম্নমানের ইট খোয়া ব্যবহার করা হয়েছে বেশি দিন টিকবে না এই রাস্তা। রাস্তার দুই পাশে যেভাবে ইট দিবার কথা ছিলো সেই খানেও করে দুর্নীতি।

স্থানীয়রা বলেন, এই রাস্তার কাজ তদা রকিতে কাউনিয়া উপজেলার এলজিডির কর্মকর্তাদের গাফিলতি আছে বলেও অভিযোগ করেন। এলজিইডির ২০২৫ অর্থ বছরে প্রকল্পে কার্পেটিং কাজের অনুকূলে ২ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়াসহ নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায়। এলাকাবাসীর অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনও অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই ওই কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন বিষয় আমি দেখছি লোক পাঠাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102