মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেল ১২’শ রোগী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী
নোয়াখালীর সদর উপজেলায় ১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী ) দিনব্যাপী উপজেলার নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা কার্যক্রম  অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করেন, ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। চিকিৎসা প্রদান করেন চাঁদপুর মাযহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ।

স্থানীয়রা জানায়, সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। প্রায় ১২ শত রোগীকে চুক্ষু চিকিৎসা পত্র, ২শত রোগীকে চশমা,  ৬শত রোগীকে চোখের ড্রপ ও অন্যান্য ওষুধপত্র দেয়া হয়। এসময় ১শত চোখে ছানি পড়া রুগীকে প্রাথমিক বাছাই করে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের জন্য চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে পরিবহন যোগে নিয়ে যাওয়া হয়।

নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেন,অসহায় মানুষদের কষ্টের কথা বিবেচনা করে, বিশেষ করে যারা অর্থের অভাবে চোখে ছানি অপারেশন করতে পারে না তাদের অন্ধত্বের হাত থেকে বাঁচাতে আমারে প্রচেষ্টা। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102