মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পবিত্র শবে বরাতে মেয়র প্রার্থী খোরশেদ আলম এর বাণী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মোঃ শান্ত খান সাভার (ঢাকা) প্রতিনিধি

 

 

পবিত্র শাবান মাসের মহিমান্বিত একটি রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে মুসলিম উম্মাহর উদ্দেশে বাণী দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তার নিজ কার্যালয়ে এ বাণী দেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া বাণীতে মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও কল্যাণময় রজনী হচ্ছে শবে বরাত। শবে বরাতে মানুষ আল্লাহর কাছে নিজের দোষের জন্য ক্ষমা চায়। এই রাতে আল্লাহ তা’আলার নিকট যারা ক্ষমাপ্রার্থী তাদের পাপ তিনি ক্ষমা করেন, আর যারা অনুগ্রহপ্রার্থী তাদের তিনি অনুগ্রহ করেন। ইসলাম মানুষকে সরল-সোজা ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে।

নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহ’র কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন। এই পবিত্র রাত, ক্ষমার রাত হিসেবে বিবেচিত হয়। এই সৌভাগ্যের রজনী আলোকোজ্জ্বল মহিমাময়। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ, সুন্দর ও কল্যাণের বারিধারা। আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি।

তিনি আরও বলেন, এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাব। এজন্য আল্লাহর নিকট ধৈর্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102