বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বাসা থেকে ডেকে নিয়ে সাগরকে ছুরিকাঘাতে হত্যা খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা বদর-ওহোদ-সিফফিন-কারবালা-তোমাদেরই আলোকধারায় সব মুমিনের পথচলা। আল্লামা ইমাম হায়াত মাদ্রাসার ছাত্র ও এতিমদের সাথে নিয়ে ইফতার করলো ঢাকা জেলা উত্তর ছাত্রদল সাভারে মালিক কল্যাণ সমিতির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতা -মোঃ খোরশেদ আলম সাভারে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন বিএনপি নেতা – রাশেদ সাভার পৌর নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা-মোঃ খোরশেদ আলম সাভারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতা-মোঃখোরশেদ আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত  সাভারে জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে নদীর উন্নয়নসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়নে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নিজস্ব কার্যালয়ে গণশুনানির আয়োজন করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের আওতায় জেলায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এস, এম, আহসান হাবীব।
অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহণ করেন ৫৩ বিজিবি’র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার রুপ কুমার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তায়েফ উল্লাহ হুজাইফ, বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুনিরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রফেসর কামাল উদ্দীন, শিবগঞ্জ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান, নাগরিক টিভির সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, মাসুদুর রহমান, ইজউই ফারুক আহমেদ,

 

এ. এইচ. এম. এম বাচ্চু, চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেব জান মাস্টার, ঠিকাদার জামাল উদ্দীন নাসের, ঠিকাদার খাজা তারেক, ঠিকাদার আব্দুল্লাহ খান, ঠিকাদার আলহাজ্ব রাকিবুর রহমান প্রমুখ।
গণশুনানিতে বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102