সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী মহম্মদপুরে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন, ওয়ার্ড পর্যয়ের দলীয় নির্বাচন বয়কটের ঘোষণা  কাঁঠালিয়া  টিউবওয়েল চুরির হিড়িক, থানায়  সাধারণ ডায়েরি  মহম্মদপুরে ছাত্রলীগ নেতা সহ পাঁচ জুয়াড়ি আটক তিতাসে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত  তিতাসে প্রবাসীর পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ  ভেড়ামারায় স্বামীকে বেঁধে স্ত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধ*র্ষ*ণের ঘটনায় ৫ জন গ্রেফতার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ছালাম সভাপতি, সারওয়ার সম্পাদক কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন কাউনিয়ায় পলাশ মেম্বারের কাছে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা

জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন নওগাঁর প্রণয় কুমার ঘোষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রণয় কুমার ঘোষ। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচা ঢাকায় আয়োজিত প্রতিযোগিতায় সাধারণ ও লোকনৃত্যে প্রনয় ঘোষ প্রথম স্থান অধিকার করে। নিক্কণ শিল্পগোষ্ঠী রাজশাহীর হয়ে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ লোকসংস্কৃতি সংসদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মিনা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য, সংগীত ও আবৃতি বিভাগের পরিচালক মেহেজাবিন রহমান ও নৃত্যগুরু হাসিব পান্না।
বিজয়ী নৃত্যশিল্পী প্রণয় কুমার ঘোষ মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ডলি রানী সরকারের ছেলে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৮ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪২ অপরাহ্ণ
  • ১৮:৪৫ অপরাহ্ণ
  • ২০:০৫ অপরাহ্ণ
  • ৫:২৭ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102