শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গয়েশ্বর রায়ের স্ত্রীর মৃত্যুতে মেয়র প্রার্থী খোরশেদ আলম এর শোক 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
রবিবার (২৯ ডিসেম্বর) নিজ ফেসবুক আইডিতে  এক পোষ্টের মাধ্যমে তিনি দুঃখ এবং শোক প্রকাশ করেন।
মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, ঝর্না রায় এর পরলোকগমণে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি তাঁর রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সকল কর্মকান্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।
তিনি আরো বলেন, আমি ঝর্না রায় এর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
ঝর্ণা রায় রোববার বিকেল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়।
এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102