মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

সামাজিক অস্তিরতা ও নাগরিক ভাবনা নিয়ে সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মিরপুরের কাফরুল থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুর রহমান মুুসা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লসকর মোঃ তাসলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তসবির লসকর সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় লসকর মোঃ তাসলিম বলেন, গুজবের জন্য আজ দেশে অস্তিরতা সৃষ্টি হয়েছে। এটা থেকে আমাদের বের হতে হবে। ভারতের কিছু মিডিয়া আমাদের দেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে। এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

আমাদের এ স্বাধীনতা আনতে অনেক প্ররিশ্রম করতে হয়েছে। আমারা এটা কাউকে ছিনিয়ে নিতে দিবো না। ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে এ ওয়ার্ডের কমিশনার হিসেবে নির্বাচন করতে বাধা প্রদান করেন এবং আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আমি এই অনুষ্ঠানে মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার অনেক কাছের মানুষকেও নির্যাতিত হতে হয়েছে।

৫ আগস্ট এর পর অন্তবর্তী কালীন সরকারের আমলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের আল্লাহ রক্ষা করেছেন।

সামাজিক অস্থিরতা ও নাগরিক ভাবনা এই মত বিনিময় সভা থেকে এটাই শেখা উচিত এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে এবং একটি সুন্দর ও সু-শৃংখল সমাজ উপহার দিতে পারি।

আমরা যে স্বাধিনতা পেয়েছি, এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের ভোটের যুদ্ধে জয়ী হতে হবে। তা হলেই আমারা এই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। আগামী নির্বাচনে যারা ন্যায়ের পথে থাকবে আমারা তাকে ভোট দিয়ে জয়ী করবো। তাহলেই আমাদের হক আদায় হবে এই যুদ্ধের জয়ী হওয়া সার্থক হবে।
এসময় অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102