শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফিনজালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। তবে এর কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বাড়তি সতর্কতা হিসেবে সমুদ্র বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যা রোববার পর্যন্ত বহাল থাকতে পারে।

এছাড়া রোববারের পর আকাশে মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে শুরু করবে। সেসময় বাড়বে শীতের অনুভূতি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘ঢাকাসহ বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। তবে ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই।’

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102