মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দীঘা ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ চেকিং

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
আজ ২৫শে অক্টোবর মাগুরা মহাম্মদপুরের দীঘা ইন্তাজ মোল্লা স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল ২.৩০ ঘটিকার সময় দীঘা ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপের চেকিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন, দীঘা ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শাহ আলম মাস্টার,৩ নং দীঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, মোঃরফিক শিকদার,
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপে চেকিং এর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দীঘা ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, মোঃ তারিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,দীঘা ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলা, সদস্য মোঃ ইয়াহিয়া শিকদার,মোঃইউনুস আলী শিকদার, মনোজিৎ কুমার বিশ্বাস,মোঃরান্নু শিকদার, মোঃজসিম শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সেলিম রেজা, ডঃ জীবন কুমার, মোঃ মামুন মিয়া,
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ চেকিং এ রোগী দেখেন, ডঃআশরাফী আহমেদ অনন্যা, এম বি,বি,এস ঢাকা।
তারা বলেন,দীঘা ব্লাড ব্যাংক  ও স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল নিয়মিত ভাবে স্বেচ্ছায় রক্ত দানের ব্যবস্থা করা।
৩ মাস পরপর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা,
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিকিৎসার সেবার আওতায় আনা,
এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা ক্যাম্প ইন করা,
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের ব্যবস্থা করা, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও দুর্যোগ মোকাবেলা স্বেচ্ছাসেবী কাজ করা, স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা সম্পর্কে যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,
দীঘা ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম ( বাবু)
অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102