মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা

 

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।”সুন্দর সমাজ গড়ি” বাল্যবিবাহ প্রতিরোধ করি এই প্রতিপাদ্য নিয়ে
গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থগার মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ
অহিদুল ইসলাম।জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওঃ মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রেজিস্ট্রার এ. বি.এম নুরু-উজ-জামান,বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব ইকবাল হোসাইন,আবদুল হক মেমোরিয়াল
ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ডাঃ তাসুকুজ্জামান,
মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ওয়ালিউল্লাহ আল মামুন
উপস্থিত ছিলেন।উক্ত সেমিনারে বিবাহ রেজিস্ট্রার ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় মূল্যবোধ অখুন্ন রেখে বাল্যবিবাহ রোধ সকলকে সচেতন থাকতে নিকাহ রেজিস্ট্রারদের প্রতি আহবান জানানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,,নোটারি পাবলিকের মাধ্যমে যে বিবাহ সম্পন্ন সেটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল কিনা সে বিষয়ে সচেতন করতে কাজীদের আরো ভূমিকা রাখতে হবে।
শুধু একটি কাগজে-কলমে সই করলেই বিবাহ সম্পন্ন হয় না।এটার ধর্মীয় কিছু রীতি-নীতি রয়েছে।অনেক বিষয়ে আমরা অন্যায় বা খারাপ করলেও ধর্মীয় বিষয়ে আমাদের একটি ভয় রয়েছে।সুতারাং আমাদের এই বিষয়টি হালাল হলো কিনা,যদি হালাল না হয় তাহলে এই সম্পর্কের মাধ্যমে যে সন্তান জন্ম নিচ্ছে সেটা কি হবে সেই বিষয় নিয়ে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি।তাহলে আশা করি মানুষ সচেতন হবে।
মাগুরা জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত ৮০ জন নিকাহ রেজিস্ট্রার এ সেমিনারে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102