কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের (প্রশাসক)হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.লোকমান হোসেন।আজ বৃহস্পতিবার দুপুরে বলরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.লোকমান হোসেন। ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কাজী কামাল উদ্দিন,গ্রাম আদালতের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মোফাজ্জল হোসেন মেম্বার, আলাউদ্দিন মেম্বার,জাহাঙ্গীর আলম মেম্বার, রিপন ভূইয়া,হানিফ মিয়া,পাভেল মেম্বার,রমজান ব্যাপারী,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ নাছিমা বেগমসহ পরিষদের বিভিন্ন কর্মকর্তা।