শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়নের ইছাপুর গ্রামের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে প্রভা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে  উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা নিজ বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রভা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল ঘোষণার পর সে জানতে পারে, সে ২ বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে।
নিহতের দাদা জাহাঙ্গীর আলম জানান, তার পিতা প্রবাসে থাকেন, পরীক্ষায় ফেল করার খবর শুনে সে আত্মহত্যা করেছে। নিহতের খবর তার বাবা প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102