শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান সাভারে ৫০০ পিস ইয়াবাসহ ছদ্মবেশী মাদক কারবারি গ্রেপ্তার তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ

মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ড. আলী আফজাল ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে অংশ নেয় পলাশবাড়ীয়া ফুটবল একাদশ এবং নাগড়া ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে মাধ্যমে ৪-৫ গোলে নাগড়া ফুটবল একাদশ জয়লাভ করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102