শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
নাগরিকদের ভূমিসেবা সহজীকরণের উদ্দেশ্যে সারাদেশের মত কুমিল্লায়ও অদ্য ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে অবস্থিত একটি কেন্দ্রের মাধ্যমে এ জেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়ছার৷
কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় প্রথম ধাপে ৩৪ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতিপত্র প্রদান করা হয়। প্রয়োজনীয়তার নিরিখে ভবিষ্যতে এই সংখ্যা পরিবর্তন হতে পারে৷
ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের লক্ষ্যঃ
১।  ভূমি অফিসের বাইরে নাগরিকগণকে ভূমিসেবা গ্রহণে সহায়তা প্রদান,২। ভূমিসেবাকে নাগরিকের হাতের কাছে নেওয়া,৩। ডিজিটাল ভূমিসেবা গ্রহণ পদ্ধতি প্রচলন ও টেকসই করা,৪। নাগরিকদের ভূমিসেবা গ্রহণ সহজীকরণ,৫। ভূমিসেবা গ্রহণে সহায়তা/সহযোগিতা প্রদান ও তথ্য সুরক্ষায় বিধিগত কাঠামো তৈরি,৬। দক্ষ,দায়িত্ববান ও নাগরিকবান্ধব সেবা সহায়তাকারী তৈরি,৭। সঠিকভাবে নাগরিকের প্রোফাইল তৈরি ও আবেদন ফরম পূরণ করে দাখিল নিশ্চিত করা,৮। ভূমি অফিস সংশ্লিষ্ট অভিযোগ শূন্যে নামিয়ে আনা।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি এর বিনিময়ে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর জমাকরণ, খাসজমি বন্দোবস্তের আবেদন, অর্পিত সম্পত্তির লীজ নবায়নের আবেদনসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে৷
ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে সরকারের এই উদ্যোগ একটি মাইলফলক হবে বলে আশা করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:তৌহিদুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসার  ফাতেমা-তুজ-জোহরা,রেভিনিউ ডেপুটি কালেক্টর মো:শহীদুল ইসলাম, এসি (ল্যান্ড) তানজিনা জাহান।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102