মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় মহম্মদপুর উপজেলার পেঁয়াজ চাষিদের মাঝে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতারণ করা হয়েছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের হাতে এই মেশিন তুলে দেওয়ায় খুশি চাষিরা, যা তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার নতুন দ্বার খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহম্মদপুরের উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমিট, যশোরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন একই সংস্থার এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ কে এম জসীম উদ্দিন এবং মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান।