শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

কাশিমপুরে রিচ কটনের ড্রাম ট্রাক চলাচলে দুর্ভোগে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সড়ক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি: হাসমত

 

 

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের রিচ কটন গার্মেন্টস থেকে কদম মার্কেট পর্যন্ত সড়কে ড্রাম ট্রাকে মাটি বহনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ—এই গার্মেন্টস তাদের অভ্যন্তরীণ কাজের জন্য মাটি বহন করলেও ব্যবহার করছে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত আঞ্চলিক সড়কটি, যেখানে ড্রাম ট্রাক চলাচল নিষিদ্ধ।

স্থানীয়রা জানান, বর্ষার মৌসুমে ট্রাক থেকে পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে কাদায় পরিণত হচ্ছে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ছে এবং প্রায়ই পথচারী ও বাইক আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে প্রতিদিন এই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

রিচ কটনের সামনেই নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, “প্রতিদিন এখানে মানুষ পড়ে যাচ্ছে। হালকা বৃষ্টিতেই রাস্তা কাদায় মাখামাখি হয়ে যায়। গতকালই কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন। বাইক নিয়ে অনেকেই স্লিপ খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ছেন।

স্থানীয় সুশীল সমাজ বলছে, এই অবৈধ ড্রাম ট্রাক চলাচল বন্ধ না হলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ রয়েছে, রিচ কটন গার্মেন্টসের দায়িত্বরত কর্মকর্তা রেজাউল করিম (ডিজিএম) এবং এমডি মামুন রেজা জ্যাকি এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এলাকাবাসীর অভিযোগ, তারা গার্মেন্টসের অভ্যন্তরীণ উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগের কথা চিন্তা না করেই এমন কাজ চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর প্রশ্ন—সরকারি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক কি শুধুই প্রভাবশালীদের স্বার্থে ব্যবহার হবে? জনস্বার্থ রক্ষায় কবে নড়েচড়ে বসবে প্রশাসন?

স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে—এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, যাতে সাধারণ মানুষ আবার নিরাপদে চলাচল করতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102