শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ উজ্জ্বল সরকার

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দৈনিক আলোকিত নিউজ-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. শামীম হাসান ও দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যুরোচিফ আহসান হাবীব হিন্দোল।

মঙ্গলবার (৮ জুলাই-২৫) দুপুরে পলাশবাড়ীর আল রোমান হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা (মামলা নম্বর: ১৫, তারিখ: ৮ জুলাই ২০২৫) দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম হাসান জানান, নবীন সাংবাদিকদের কাছ থেকে সদস্যপদ দেয়ার প্রতিশ্রুতিতে পাপুল সরকার ১ লক্ষ টাকা আর্থিক সুবিধা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সদস্যপদ না দিয়ে উল্টো আরও টাকা দাবি করেন এবং নবীন সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে পাপুল সরকার আলোচনার নামে ৫ জুলাই প্রেসক্লাবে ডেকে নিয়ে একটি পূর্বপরিকল্পিত ফাঁদ তৈরি করেন। সেখানে গোপনে ভিডিও ধারণ করে সাজানো নাটক তৈরি করে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে দাবিস্বরূপ শামীম হাসান পাঁচটি দাবী উপস্থাপন করেন:
১. দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার।
২. পাপুল সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৩. প্রেসক্লাব থেকে চাঁদাবাজ ও স্বার্থান্বেষী ব্যক্তিদের দূরীকরণে প্রশাসনিক পদক্ষেপ।
৪. মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা।
৫. প্রেসক্লাবকে স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক পরিচালনার জন্য নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকল গণমাধ্যমকর্মী ও বিবেকবান নাগরিকদের সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহামুদুল হাসান পলাশ, আহসান হাবীব হিন্দোল, মুজাহিদ মুন্সী, সাংবাদিক সামিউল ইসলাম এবং কাবিল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102