শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

যশোর কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিন জনের কারাদণ্ড 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিন জনকে ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সাবদিয়া গ্রামের  মৃত গোলাম রব্বানীর ছেলে আশিকুর রহমান (৫০) ও গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫) গত মঙ্গলবার বিকেলে পৌরশহরের সাবদিয়া শ্মশান সংলগ্ন এলাকায় বসে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা ও ইয়াবা সেবনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উভয়কে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা আদায় করেছেন৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিনজনকে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক কারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদক কারবারিদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।মাদকের বিরুদ্ধে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102