শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

কুমিল্লার ১৭ টি উপজেলার স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে কর্মসূচি পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা নগরীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা জেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে কুমিল্লা জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪তম গ্রেড প্রদান, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬দফা দাবী ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েকশত স্বাস্থ্যসহকারিরা।
এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচআচারণ করেন স্বাস্থ্যসহকারি নেতৃবৃন্দরা।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ শহিদুল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দ।
বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ চৌধুরী, তাবারুক হোসেন সেলিম মিয়া, মামুন ভূইয়া,
সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেন প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক সোহেল রানা, নাইয়ারে দো আলম, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন রিপন, সুমন কবির, আলাউদ্দিন, মাহবুব আলম, মনির হোসেন, সাইফুদ্দীন রাসেল, রুহুল আমিন সরকার, জাহেদা আক্তার, মাহসিন হামমুদা, লাভলী আক্তার, আবুল কালাম, আতাউর রহমান, মহিউদ্দিন সুমন, তোফায়েল আহমেদ, মোক্তার হোসেন, আবু কউসার, আলআমিন এবং জেলা/উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102