শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

যশোরে রেস্ট হাউসে ওসিকাণ্ড : স্বেচ্ছাসেবক দল নেতা সনি বহিষ্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
যশোরে পাউবোর রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে নারীকে নিয়ে ওঠা ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে ধস্তাধস্তি করা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরও এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশনা দেওয়া হলো।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর জানান, কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে দলে তার জায়গা হবে না।
এদিকে রেস্ট হাউসে নারীকাণ্ডের ঘটনায় মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,
গত ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরোনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পরে খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। ওই সময় বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102