
নিজস্ব প্রতিনিধি রোমান হোসেন
ঢাকার সাভারে সোমবার (৭জুলাই) বাদ মাগরিব
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলমের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই-আগস্টে আহত যোদ্ধা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পৌর বিএনপির সহসভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি মোঃখোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার আহ্বায়ক নাজমুল হাসান অভি, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন শরীফুজ্জামান কায়কোবাদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান মাসুদ, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিবও বর্তমান সভাপতি নাজমুল হুদা ও সিনিয়র সাংবাদিক সহ অনেকে।

বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, আজ আমার জন্মদিন ঘটা করে পালন করতে পারতাম। কিন্তু, আমি জুলাই-আগস্টে রাজপথে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। এই সময়ে এসে আমার নিজের জন্মদিন পালনের চেয়ে জুলাই-আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো দায়িত্ব মনে করেছি। জুলাই-আগস্টে আহত যোদ্ধাদের পাশে দাঁড়াতে আমি হাসপাতালে ছুঁটে গিয়েছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এখন ওই মুক্তিকামী শহীদ ও আহতদের রক্তের দাগ শুকায়নি। তাই আমি তাদের স্মরণে আমার জন্মদিনকে উৎসর্গ করে তাদের সেবায় নিয়োজিত হতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।