কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে মাদকসহ একাধিক মামলার আসামি সেকান্দার আলী ও বিল্লাল হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে তিতাস থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাতে থানার এসআই আবুল বাশার ও এএসআই সুজন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরাম পুর গ্রামের আব্দুর রবের ছেলে মাদক কারবারী বিল্লালের বিরুদ্ধে ৩টি মাদক মামলার ওয়ারেন্ট ও একটি মামলায় ১ বছর ৬ মাসের সাজা রয়েছে।
অপরদিকে তিতাসের মাদক সম্রাটখ্যাত একাধিক মামলার আসামি শাহপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সেকান্দার আলী। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।