রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গী প্রেস ক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা কোনাবাড়ীতে নকল সিগারেটের গোডাউনে পুলিশি অভিযান, জব্দ সিগারেট ও টাকার তথ্য গোপন খুলনায় ০৩ মামলায় ০৮ বছর সাজাসহ ০৬ মামলার ওয়ারেন্টভূক্ত  আসামিকে গ্রেফতার করে র‍্যাব তিতাসে পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে জরিমানা কাউনিয়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ২০ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান সাভারে ৫০০ পিস ইয়াবাসহ ছদ্মবেশী মাদক কারবারি গ্রেপ্তার তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

সাভারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন  সাভার শাখার  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের-২০২৫ সনদ প্রদান অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি, রোমান হোসেন

ঢাকার সাভারে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদককে উৎখাত করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা রাজনীতিবিদরা সবসময় পাশে রয়েছি বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

 

সোমবার (৩০ জুন) বিকেলে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন সাভার শাখার আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই এখনকার শিক্ষার্থীরা জ্ঞান- বিজ্ঞান শুধু সাভার নয় বাংলাদেশে তথা সারা বিশ্বের কাছে সাভারকে উজ্জল করবে। সাভারে শিক্ষার পরিবেশ আরো সুন্দর করতে হবে। সে কারণে মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। তাই মাদকমুক্ত সাভার গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুন্দর একটি সাভার উপহার দিতে হবে। যেই সাভারে শিক্ষার্থীদের সুন্দর বিকাশ ঘটবে বলে জানান তিনি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৯ সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদে,কিন্ডারগার্ডন এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান।অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্ডেন সাভার শাখার সভাপতি মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন এর মহাসচিব জয়নুল আবেদীন জয়,শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম।পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102