প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ১০:২৭ পি.এম
জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাই দিনব্যাপী উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২জুন) সকাল ১১ টায় উপজেলার আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন সাইকেল র্যালী, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম এর
সভাপতিত্বে স্কুল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: নির্ঝর কুমার মন্ডল, এসোর উপজেলা কর্মসূচী সমন্বয়কারী (সমৃদ্ধি কর্মসূচী)- মো: আলী আজম সুমন, এসোর স্বাস্থ্য পরিদর্শক মোছা: রুবাইয়া খাতুনসহ সুধীজন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি, ১ম কলোনি, মাজার রোড মিরপুর -১, ঢাকা অফিস নম্বর ০৯৬১১৫২৮২৭২ Email: sottoprokash8643@gmail.com
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ