শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

তিতাসের গাজীপুরে মাদকের বিরুদ্ধে ফুটবল ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসের গাজীপুরে নবীন – প্রবীন দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ২০ জুন শুক্রবার বাদ আসর গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।  
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, ইঞ্জিনিয়ার মহসীন সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম সরকার, বলরামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ রমজান মিয়া,  ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ সরকার,  সাধারণ সম্পাদক সাত্তার মিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক লিটন খান,  
মোঃ শাহাবুদ্দিন, ,আব্দুল আজিজ ফকির, শেখ ফরিদ শাখা, বিশিষ্ট সংগঠক দ্বীন ইসলাম রাজু,  আলী আজম খান  সুমন ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল তিতাস উপজেলা শাখার সভাপতি এম এ জামান প্রমূখ। 
খেলা পরিচালনা করেন গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষক শাখাওয়াত হোসেন মানিক।  
খেলার ধারা বিবরণী করেন তিতাসের জনপ্রিয় ও  বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন মাষ্টার।  
প্রবীণ দলের খেলোয়াড়দের মধ্যে যারা খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তারা হলেন, আব্দুল আজিজ, শিরু ডাক্তার,  আবুল কালাম আজাদ ও লিটন খানসহ আরও অনেকে। 
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে প্রবীণ দল বিজয়ী হন। বৃষ্টি উপেক্ষা করে মাঠে ছিলো দর্শকদের উপচেপড়া ভীড়। 
এসময় মাঠের খেলোয়াড়  ও অতিথিবৃন্দ বলেন, জয় পরাজয় যাই হোক,  খেলা তো খেলাই। আনন্দ উপভোগ করাই খেলার একমাত্র উদ্দেশ্য।  তবে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই প্রতি বছর নবীন প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে থাকি। বিগত বছরগুলোর মতোই সব সময় এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও করা হবে।
যুব সমাজ যত বেশি খেলাধুলায় লিপ্ত থাকতে, ততই তারা মাদক থেকে দূরে থাকবে। মাদকের মরণ নেশা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মনে করি একমাত্র খেলাধুলাই পারে তাদেরকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে। প্রতিটি পাড়া মহল্লায় এমন খেলাধূলার আয়োজন খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি।
এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102