শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহে স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

মোঃ পারভেজ ঝিনাইদহ জেলা প্রতিনিধি

 

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। হরিণাকুণ্ডু থানার নব নিযুক্ত ওসি শহিদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হুদা (২৯) উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, ভায়না গ্রামের মাঠের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল হুদা। এসময় একটি স্যালোইঞ্জিনচালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, এরই মধ্যে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবেন না বলে তারা জানিয়েছেন। নিহতের পরিবারের লোকজন এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102