শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

তিতাসে রাতের আধারে মোতালেবের জমির সব ফসল কেটে স্বপ্ন ভেঙে দিলো দুর্বৃত্তরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব (৫৫)। ৩০ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষ করে গত বছরের ডিসেম্বরে দেশে চলে আসেন। পরে বাড়িতে বসে না থেকে শ্যালকের ৪০ শতাংশ ভরাট জমিতে প্রায় ৮০ হাজার টাকা খরচ করে লাউ, কুমড়া, চিচিঙ্গা, জিঙ্গা, করলাসহ ১০ রকমের সবজির আবাদ করেন।
স্ত্রী ও সন্তানসহ কঠোর পরিশ্রমের মাধ্যমে সবজির বাগানটি ভালোভাবে গড়ে তোলেন মোতালেব। আর কয়েক দিন পরেই বাগানের সবজি বিক্রি শুরু করবেন। তার আগেই গতকাল রাতে বাগানের সবজি গাছগুলো কেটে দিয়েছে দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুরের নয়াপাড়া মোতালেব মিয়ার সবজির খামারে।
আজ সকালে মোতালেব ও তার স্ত্রী ক্ষেতে যান পরিচর্যা ও সবজি সংগ্রহের জন্য। গিয়ে দেখেন সর্বনাশ হয়ে গেছে তাদের। প্রতিটি সবজি গাছের গোড়া কাটা। কে বা কারা রাতে শত্রুতা করে গাছগুলো কেটে ফেলেছে। এ ঘটনায় মোতালেব দিশেহারা। খবর পেয়ে স্থানীয়রা আসেন তার সবজি ক্ষেত দেখতে। এ ঘটনায় তারা ধিক্কার জানান।
মোতালেব বলেন, আমার বিরাট সর্বনাশ হয়ে গেলো। যে স্বপ্ন নিয়ে সবজি ক্ষেত করেছিলাম, শত্রুরা সেটি ভেঙে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে বিচার চেয়েছেন। আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।
গ্রামবাসীও এ ঘটনায় সম্পৃক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102