শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভিক্ষা নয়, সম্মানজনক জীবনের পথে প্রতিবন্ধী ফাতেমা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

 

 

জন্ম থেকেই প্রতিবন্ধী, বয়স ৭৫ বছর। দুটি পা প্রায় অচল। জীবনযুদ্ধে টিকে থাকতে একসময় নেমেছিলেন ভিক্ষাবৃত্তিতে। আজ সেই পথ ছেড়ে সম্মানের সঙ্গে দোকান চালিয়ে জীবন কাটাচ্ছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের ফাতেমা বেওয়া।

গত রমজান ঈদে স্থানীয়দের সহযোগিতায় একটি টিনের ঘর এবং ছোট একটি দোকান করে দেওয়া হয় ফাতেমাকে। সেই ঘর ও দোকানে একাই বসবাস ও ব্যবসা করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

ভূমিহীন ও গৃহহীন ফাতেমা বর্তমানে সিরাজুল ইসলামের জমিতে এলাকাবাসীর সহায়তায় নির্মিত ঘরে বসবাস করছেন। তাঁর দোকানে প্রতিদিন গড়ে ১৫০-২০০ টাকার মতো বিক্রি হয়। এই সামান্য আয়ে তিনি কোনোমতে দিন চালান। অসুস্থ হলে চিকিৎসার ব্যয় বহন করতে পারেন না, তখন স্থানীয়দের সহযোগিতার দিকেই তাকিয়ে থাকেন।

ফাতেমা জানান, এলাকাবাসীর অনুদানে আমাকে একটি টিনের ঘর দিয়েছে। তারেক নামে এক যুবক দোকানে কিছু মালামাল তুলে দিয়েছে। এই দোকানের আয় দিয়েই কোনোমতে বেঁচে আছি। আমার তিন মেয়ে, কষ্ট করে তাদের মানুষ করেছি ও বিয়ে দিয়েছি। তারা কেউ তেমন খোঁজ নেয় না। সরকার যদি একটি ঘর এবং কিছু অর্থ সহায়তা করে, তাহলে চিকিৎসা ও দোকানে আরও কিছু মালামাল তুলতে পারতাম।”

ওই এলাকার মোঃ রেজাউল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, “ফাতেমা আগে ভিক্ষা করে দিন চলাতেন। এখন আর সে পেশায় নেই। এলাকার কিছু যুবক উদ্যোগ নিয়ে দোকান করে দিয়েছে। এটা খুবই প্রশংসনীয়।”

গ্রামের বাসিন্দা নুরজাহান বেওয়া বলেন, “তার নিজের কোনো জায়গা নেই। অন্যের জমিতে টিনের ঘরে থাকেন। সরকার যদি স্থায়ীভাবে একটি ঘরের ব্যবস্থা করে, তাহলে তার একটা স্থায়ী ঠিকানা হবে।”

আরেকজন প্রতিবেশী শিরিন আক্তার জানান, একজন প্রতিবন্ধী মহিলা কীভাবে এত কষ্ট করে তিনটা মেয়েকে বিয়ে দিয়েছে, এটা ভাবলেই চোখে পানি চলে আসে।

এ বিষয়ে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান (আনিস) বলেন, “ফাতেমা একজন সংগ্রামী নারী। স্বামী মারা যাওয়ার পর মাঠে-ঘাটে কাজ করে তিনটি সন্তান বড় করেছেন। ইউনিয়ন পরিষদ থেকে তাকে বয়স্ক ভাতা ও ভিজিএফ এর সহায়তা দেওয়া হয়। তবে সমাজের সকলের উচিত তার পাশে দাঁড়ানো।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর আহমেদ বলেন, “ফাতেমা বেওয়ার মতো সংগ্রামী মানুষদের পাশে থেকে সম্মানজনক জীবনযাপনের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে তিনি আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।”

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102