শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি গঠিত; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব আসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক 

 

তারুণ্যের মিসেলে সাংবাদিকতা” স্লোগানকে সামনে রেখে সাভারের তরুণ সাংবাদিকদের নিয়ে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে সকল সদস্যের উপস্থিতিতে ভোটের মাধ্যমে কালের কন্ঠের (মাল্টিমিডিয়া) আঞ্চলিক প্রতিনিধি (সাভার) এইচ এম সৌরভ ও বিডি আর্কাইভ অনলাইন নিউজ পোর্টালের সাভার প্রতিনিধি সাকিব আসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে।

দুপুরের সংগঠনটির আয়োজিত সাধারণ সভা ও ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ভোটে আরও নির্বাচিত হয় সহ সভাপতি ইউসুফ আলী খান, মোজ্জামেল রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নিলয়, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক শরীফুজ্জামান ফাহিম, প্রচার সম্পাদক কাজী শহিদুল তনয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসাইন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন শেখ ও কার্যনির্বাহী সম্পাদক, নেছার উদ্দিন খান, সুজন মিয়া, ইমরান হোসেন।

সাধারন সভায় তরুণ সাংবাদিকরা জানান, এই সংগঠন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং স্থানীয় সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সহায়ক হবে। নবনির্বাচিত কমিটি আশুলিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে এবং তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এছাড়াও নতুন এই ইউনিটি আশুলিয়া অঞ্চলের সাংবাদিকতায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102