শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

তিতাসের অস্থায়ী পশুর হাটে চলছে কোরবানীর কেনাবেচা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ জুন মঙ্গলবার কুমিল্লা জেলা তিতাস উপজেলার কয়েকটি স্থানের অস্থায়ী পশুর হাট জমে ওঠেছে।
পাইকারী বিক্রেতা ও দেশীয় গরু  বিক্রেতারা গরু বিক্রি করার জন‍্য বাজারে নিয়ে যাচ্ছে।
সোমবার হরিপুর,কলাকান্দি,গাজীপুর স্কুল মাঠ,জিয়ারকান্দি ও জগতপুরের ঐতিহ্য অস্থায়ী পশুর হাটটি সকাল থেকেই ক্রেতা ও বিক্রেতা আসা শুরু হয়েছে।
হরিপুর অস্থায়ী পশুর হাটের ইজারাদার মো:মানিক মিয়া ও অন‍্যান‍্য
অস্থায়ী পশুর হাটের ইজারাদার জানিয়েছেন আমাদের এই বাজার একটি ঐতিহ্য পশুর হাট যা বিগত বছর থেকেই সুনামের সাথে সবকিছু সঠিকভাবে পরিচালনা করি আসছি।
আমরা সম্পূর্ণ রুপে প্রশাসনিক সহায়তা,এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও যুবকদের নিয়ে এই অস্থায়ী পশুর হাট পরিচালনা করা হচ্ছে।
যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা কঠোরভাবে নিরাপত্তা রেখেছি।
পাইকারী ও খুচরা বিক্রেতাদের জন‍্য সবকিছু সুযোগসুবিধা করা হয়েছে।
ক্রেতা ও বিক্রেতাদের নিকট জানতে পেরেছি এই বছর গরুর মূল‍্য ভালো যেতে পারে।
তিতাস থানা ওসি শহীদ উল্লাহ তিতাসের বিভিন্ন পশুর হাটগুলো পরিদর্শন করেছেন এবং কোরবানির জন‍্য হরিপুর অস্থায়ী পশুর হাট থেকে একটি গরু ক্রয় করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102