শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য তৈরি, উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
২৮ মে বুধবার সকাল ১১ টায় চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা মোবাইল কোর্ট পরিচালনা করেন।   এসময় সহযোগিতা করেন বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। 
১। টিপানি ক্যামিকেল এন্ড কনজুমারঃ 
আদালত পরিচালনাকালে টিপানি ক্যামিকেল এন্ড কনজুমার এর পণ্য উৎপাদন কারখানায় উৎপাদিত ভেজিটেবল সস বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দীর্ঘদিন বাজারজাত করছেন মর্মে পরিলক্ষিত হয়৷ এছাড়াও, সস উৎপাদনে উক্ত প্রতিষ্ঠান ক্ষতিকারক রঙ ব্যবহার করছেন এবং এই রঙ খাবার উপযোগী মর্মে কোন প্রমাণক তিনি দেখাতে পারেননি। 
২। আলিফ ফুড বেকারিঃ
বিসিক শিল্পনগরীর আলিফ ফুড বেকারি নামের অন্য একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছেন। এছাড়াও, খাবার উৎপাদন এর কাজে নিয়োজিত কর্মীরাও কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করছেন। খোলা অবস্থায় সকল প্রস্তুতকৃত বিস্কুট অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে।
আদালত কর্তৃক দন্ড আরোপঃ
উল্লেখিত অপরাধসমূহের জন্য- 
১। টিপানি ক্যামিকেল এন্ড কনজুমার কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, তৎক্ষণাৎ  অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা এবং
২।  আলিফ ফুড বেকারি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান, তৎক্ষণাৎ অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। 
তবে আরোপিত অর্থদণ্ড তৎক্ষণাৎ আদায় হওয়ায় কাউকে কারাগারে প্রেরণ করা হয়নি।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102