শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মহাম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন তিতাসের মজিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহতের অভিযোগ ওঠেছে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন জাসদ গণ বাহিনীর মাস্টারমাইন্ড কে এই লিপ্টন! বর্তমানে হত্যা মামলায় রিমান্ডে

ধামইরহাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার বেলা ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার। জালনোট চিহ্নিতকরণ সম্পর্কে ধারনা প্রদান করেন রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার। ধামইরহাট সোনালী ব্যাংকের ম্যানেজার এস বুলবুল আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন, রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) রেজাউল করিম, সমন্বয়কারি উপপরিচালক হাসিবুর রহমান,
বিশেষ অতিথি ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার ফজলে রাব্বি, ওয়ার্কশপে অংশ গ্রহনকারী চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি ও জগতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার প্রমুখ।
কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যাংক কর্তৃপক্ষের  এমন সচেতনতামুলক কর্র্মশালা ক্রেতা-বিক্রেতাদের বড় ধরনের আর্থিক প্রতারনা থেকে অনেকটা রক্ষা করবে বলে সুধীমহল মনে করেন।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102