বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার যুবদলের বিক্ষোভ মিছিল কৃষি বিজ্ঞানী ড, আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহাম্মদপুর মহাম্মদপুরে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল তিতাসের বাতাকান্দি বাজারে ৮ জনের নিষিদ্ধ  রিং জাল জব্দ  কাঠালিয়ায় ১২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পাইনি পঞ্চম শ্রেণির ছাত্রীর  অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  জামালপুরে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও বালু খেকোদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন কালীগঞ্জে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ, এখনও মেলেনি খোঁজ কুমিল্লার হোমনায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল যশোরে ৮টি স্বর্ণের বারসহ ছাএদলের নেতা  মহিনুর ও সাঈদ গ্রেফতার ঢাকা মিটফোর্ডের ভাঙ্গারী ব্যবসায়ী লালচাঁদ এবং সোহাগ হত্যা মামলার আসামি নান্নু কাজী নারায়ণগঞ্জ হতে গ্রেফতার

স্ত্রীকে হত্যার পর ৯৯৯ এ কল, বগুড়া থেকে স্বামী গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

 

সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ মে) রাত ২ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান। এর আগে সন্ধ্যায় বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। নিহত স্ত্রীর নাম রুমানা আক্তার (১৮), তিনি রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে।

র‍্যাব জানায়, রোমানা আক্তারে সাথে সাজ্জাদের মোবাইলের মাধ্যমে পরিচয়ের পর উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয় গত বছরের ৩০ জুলাই। বিয়ের পর থেকে রোমানা তার স্বামীর সাথে নওগাঁয় তার শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে সাজ্জাদ তার স্ত্রী রোমানাকে কারনে অকারনে শারীরিক ও মানসিক ভাবে অত্যচার করতে থাকেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক বার শালিশ দরবার হয়। তবে গত ১০ এপ্রিল সাজ্জাদ হোসেন স্ত্রী  রুমানাকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসা সাভারে বেড়াতে আসেন। গত ২৩ সকাল ৯ টার দিকে রোমানার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রোমানার বাবা ঘটনাস্থলে এসে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে তার তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে লাশ উদ্ধার করতে বলে পালিয়ে যায় সাজ্জাদ। এঘটনায় রোমানার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। পরে আজ র‍্যাব-৪ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে গ্রেপ্তার হয় সাজ্জাদ।

সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেফতার সাজ্জাদ পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102