মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

তিতাসে এতিম ছাত্র সাইয়ান কে হার্টের অপারেশন জন্য নগদ অর্থ প্রদান  সেচ্ছাসেবক  কমিউনিটি(তিউসেক)

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র সাইয়ান ইসলামকে হার্টের অপারেশনের জন্য নগদ ২৫ হাজার টাকা সহায়তা হিসেবে প্রদান তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি(তিউসেক)।জানা যায়,উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের মৃত রাজা মিয়া ও  মৃত পারুল বেগমের ছেলে সাইয়ান ইসলাম(১৪) হার্টের একটি ছিদ্র নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতা ভোগ করছেন।সে সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসা নাজেরা বিভাগের ছাত্র।বাবা- মা হারা
অসহায় এতিম সাইয়ান ইসলামের চিকিৎসার অনেক টাকার প্রয়োজন।এতো টাকা ব্যয় করে হার্টের অপারেশন করা তাঁর পক্ষে  সম্ভব না। সে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক  সহায়তা চেয়েছেন।এমন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসায় গিয়ে 
তাঁর হাতে নগদ ২৫ হাজার টাকা সহায়তা হিসেবে তুলে দেন,তিতাস উপজেলা সেচ্ছাসেবক নামে সামাজিক স্বেচ্ছাসেবী এই মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তব্য দেন,সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসার মোহতামীম মাওলানা জিয়াউর রহমান,সংগঠনের পক্ষে বক্তব্য দেন,তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি(তিউসেক)’র প্রতিষ্ঠাতা 
আহবায়ক মো.সাজ্জাদ হোসেন সজীব সরকার, সদস্য সচিব মো.বশির আহমেদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম ছিদ্দিকী,এমফিল গবেষক আল আযহার(মিসর বিশ্ব বিদ্যালয়)।এরপর সংগঠনটি সফলতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন সাগর ফেনা জামিয়া কারিমিয়া মাদরাসার মোহতামীম মাওলানা জিয়াউর রহমান। 
এছাড়া শুক্রবার দুপুরে একটি জামে মসজিদের মুসল্লীদের ওজুর পানির জন্য একটি মর্টার ব্যবস্থা করে দেন,তিতাস উপজেলা সেবক কমিউনিটি(তিউসেক)’র প্রতিষ্ঠাতা আহবায়ক সাজ্জাদ হোসেন সজীব সরকার,সদস্য সচিব মো.বশির আহমেদ, সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.শরিফুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102