নিজস্ব প্রতিনিধি
এভাবে চলছে রাতের আধার হলেই গরিবের হক ওএমএস চাউল পাচার।
সরজমিনে জনতার সহযোগিতায় ও তিতাস প্রশাসনের মাধ্যমে এই পাচারকারীকে চাউলের ট্রাকসহ আটক করা হয়।
প্রথমে আটকের পর গাড়ির ড্রাইভার সাংবাদিকদের বলেন আমি রুবি ইসলামের মাধ্যমে চাউল নিয়ে এসেছি।যা ভিডিওএর বক্তব্যে স্পষ্ট।
ড্রাইভার ছাড়াও বেশ আরো অনেকেই বার বার রুবি ইসলাম এই চাউল পাচার করেন বলে অভিযোগ করেছেন এবং যা বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বলেন।
কুমিল্লা তিতাস উপজেলা নারান্দিয়া ইউনিয়ন আসমানিয়া বাজারে ১২ মে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর ওএমএস চাল পাচার করার সময় আসমানিয়া বাজারের একজন প্রশাসন কে কল করিলে তৎক্ষণাৎ তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন ও এসিল্যান্ড মিলন চাকমা এবং তিতাস থানা পুলিশ টিমসহ সরজমিনে এসে ট্রাকসহ ৪০ বস্তা ওএমএস চাউল আটক করা হয়।
তিতাসের কালিপুর গ্রামের কৃতিসন্তান কুমিল্লা উত্তর জেলা বিএনপির মহিলা দলের ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক রুবি ইসলামের স্বামী ওএমএস”র ডিলার কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম কে ফোন দিয়ে আনা হয়।
প্রায় ৪ ঘন্টা যাবৎ যাচাই বাছাই করার পর জহিরুল ইসলাম যদেষ্ট প্রমাণ দিতে না পারায় এবং নিজে শিকারুক্তি দিয়েছে প্রশাসনের কাছে।
সেই শিকারুক্তি অনুযায়ী কয়েকটি ধারায় তাকে তিন মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা নগদ জড়িমানা করা হয়।
তবে অনেক ভোক্তভোগী জনসাধারণ জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির মহিলা দলের ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক রুবি ইসলাম এই কাজগুলো করছেন।