শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলের মাঠ থেকে জাইদুল ইসলাম (৬২) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি মোড় এলাকার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। জাহেদুল ইসলাম পাশ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, বুধবার দুপুরে মরদেহটি একটি ফসলি মাঠের পার্শ্বে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সে রাস্তা থেকে নিচে ফসলের মাঠে নামলে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ময়না তদন্ত পাঠানোর প্রস্তুতি চলছিল।
এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102